১২ মার্চ ২০১২ - ০৭:০২

ফিলিস্তিনের ওয়াকফ মন্ত্রী, বিশ্ব মুসলিম ওলামা পরিষদের প্রধান শেইখ ইউসুফ কারদাভী’র ফতওয়ার তীব্র নিন্দা জানিয়ে, এ ফতওয়া জায়নবাদীদের স্বার্থে প্রদত্ত এক ফতওয়া বলে আখ্যায়িত করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ফিলিস্তিনের ওয়াকফ মন্ত্রী, কুদস শরিফের যেয়ারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে শেইখ  কারদাভী কর্তৃক প্রদত্ত ফতওয়ার নিন্দা জানিয়ে বলেন : বিশ্ব মুসলিম ওলামা পরিষদের প্র্রধান শেইখ ইউসুফ কারদাভী’র ফতওয়া কুরআন ও সুন্নাত বিরোধী।

তিনি এ বিষয়ে বলেন : কুদস শরিফ দীর্ঘকাল ধরে দখলদারদের দখলে রয়েছে। কিন্তু মুসলিম বিশ্বের কোন আলেমই এ ধরনের কোন ফতওয়া আজ পর্যন্ত প্রদান করেছে বলে কুদসের ইতিহাসে উল্লেখ নেই।

ফিলিস্তিনের ওয়াকফ মন্ত্রী বলেন : কারদাভী’র এ ফতওয়া, শুধুমাত্র কুদস শরিফকে ইহুদী শহরের রূপান্তরিত করা এবং এ অঞ্চল হতে মুসলমান ও খ্রিষ্টানদের বিতাড়িত করার পেছনে জায়নবাদীদের নীল নকশা বাস্তবায়নের স্বার্থে প্রদান করা হয়েছে।

তিনি এ বিষয়ে মত পরিবর্তনের জন্য কারদাভী’র প্রতি আহবান জানিয়ে বলেন : আমরা কুদস শরিফকে পূনরায় নিজেদের দখলে আনতে জেহাদ করবো এবং কুদসকে মুক্ত করার দায়িত্ব কাঁধে তুলে নেব, আর এটা ইসলামের অন্যতম ফরজ কর্ম।#